পশ্চিমবঙ্গের বেকার যুবকদের আর্থিক ও কর্মসংস্থানের সহায়তা দেওয়ার উদ্দেশ্যে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে বাংলার যুব সাথী প্রকল্প (Banglar Yuva Sathi 2026)। এই স্কিমের মাধ্যমে রাজ্যের যোগ্য ও বেকার যুবক-যুবতীরা আর্থিক সহায়তা, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ পেতে পারেন।
এই গাইডটি সম্পূর্ণ পড়লে বাংলার যুব সাথী স্কিম সম্পর্কে আপনার আর কোনো প্রশ্ন থাকবে না।
বাংলার যুব সাথী স্কিম কী?
বাংলার যুব সাথী স্কিম হলো পশ্চিমবঙ্গ সরকারের একটি যুব কল্যাণমূলক প্রকল্প, যার লক্ষ্য:
• বেকার যুবকদের আর্থিক সহায়তা প্রদান
• দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি
• স্বনির্ভরতা বৃদ্ধি
• কর্মসংস্থানের সম্ভাবনা বাড়ানো
এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের যুবসমাজকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করার চেষ্টা করা হচ্ছে।
স্কিমের মূল উদ্দেশ্য
বাংলার যুব সাথী স্কিম চালুর পেছনে সরকারের প্রধান লক্ষ্যগুলো হলো:
• বেকারত্ব কমানো
• দক্ষতা উন্নয়ন
• আর্থিক নিরাপত্তা
• উদ্যোক্তা তৈরি
কারা আবেদন করতে পারবেন? (যোগ্যতা)
বাংলার যুব সাথী স্কিমে আবেদন করার জন্য যোগ্যতা:
• আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
• আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে পারে।
• ন্যূনতম মাধ্যমিক পাশ।
• আবেদনকারী বেকার হতে হবে।
বাংলার যুব সাথী স্কিমে কত টাকা পাওয়া যাবে?
অনেকেই জানতে চান “বাংলার যুব সাথী স্কিমে মাসে কত টাকা দেওয়া হবে?”সরকারি নির্দেশিকা অনুযায়ী আর্থিক সহায়তা হিসাবে প্রতি মাসে ১৫০০/- টাকা করে দেওয়া হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
আবেদন করার সময় নিম্নলিখিত ডকুমেন্টস প্রয়োজন হতে পারে:
• আধার কার্ড
• ভোটার কার্ড
• রেশন কার্ড
• বাসস্থান প্রমাণপত্র
• শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
• ব্যাংক পাসবই কপি
• পাসপোর্ট সাইজ ছবি
• মোবাইল নম্বর (আধারের সাথে লিঙ্ক করা)
** ডকুমেন্টে নাম, জন্মতারিখ ও অন্যান্য তথ্য একই থাকতে হবে।
কিভাবে আবেদন করবেন? (How to apply for Banglar Yuva Sathi Scheme 2026)
বর্তমানে বাংলার যুব সাথী প্রকল্পের আবেদন নেওয়া শুরু হয়েছে। এটি দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে অফলাইনে আবেদন গ্রহণ করা হবে। খবর অনুযায়ী প্রতিটি ব্লকে দুদিন করে ক্যাম্প করা হবে। সেখানে অফলাইনে ফর্ম তুলে জমা করতে হবে।
**অনলাইনে আবেদন এখন শুরু হয়নি।
আবেদন বাতিল হলে কী করবেন?
কি কি কারণে আবেদন বাতিল হওয়ার হতে পারে?
• ভুল তথ্য
• অসম্পূর্ণ ডকুমেন্ট
• অযোগ্যতা
সমাধান:
• ভুল সংশোধন করুন
• পুনরায় আবেদন (যদি অনুমোদিত হয়)
• হেল্পলাইনে যোগাযোগ করুন
কবে থেকে স্কীমটি চালু হবে?
স্কিমটি নিম্নলিখিত জেলাগুলোতে কার্যকর করা শুরু শীঘ্রই হতে চলেছে:
• কলকাতা
• হাওড়া
• উত্তর ২৪ পরগনা
• দক্ষিণ ২৪ পরগনা
• মুর্শিদাবাদ
• নদিয়া
• মালদা
• হুগলি
• বর্ধমান
• বাঁকুড়া
• পুরুলিয়া
FAQ (Frequently Asked Questions)
ছাত্ররা কি আবেদন করতে পারবে?
যদি তার যোগ্যতা মাধ্যমিক হয় ও তার বয়স ২১ থেকে ৪০ বছর হয় তাহলে পারবে।
আবেদন ফি আছে কি?
কোন আবেদন ফি লাগবে না।
কত টাকা করে পাবো?
মাসিক ১৫০০ টাকা করে পাওয়া যাবে।
উপসংহার
বাংলার যুব সাথী স্কিম ২০২৬ পশ্চিমবঙ্গের বেকার যুবকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ। আপনি যদি যোগ্য হন, তাহলে সঠিকভাবে আবেদন করে এই সুবিধা গ্রহণ করতে পারেন।